1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিবপুরে ১০৮২ পিছ ইয়াবা সহ ২ জন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ২৬১ বার দেখা হয়েছে

আবু নঈম রিপন, শিবপুর (নরসিংদী) সংবাদদাতা ঃনরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে আয়ুবপুর ইউনিয়নের ঘাসিরদিয়া ব্রিজের পূর্ব পাশে বেচাকেনা করার সময় ২৭ শে এপ্রিল রাত আনুমানিক ১০.৩০ দিকে শিবপুর মডেল থানার ওসি সৈয়দুজ্জামানের নেতৃত্বে এসআই আনোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে ১,০৮২ পিছ ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে। ১ নং আসামী সবুজ বিশ^াস এর ডান হাতের শপিং ব্যাগ থেকে ৫৮২ পিছ ও ২ নং আসামী শহিদুল ইসলাম এর জিন্সের পেন্ট এর পকেট থেকে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার কৃত শহিদুলের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাতপুর উপজেলায়। তার বাবার নাম মৃত নাজিমুদ্দিন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করছে। উদ্ধার কৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩,২৪,৬০০ টাকা। এব্যপারে শিবপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। যার নং-৩৪/২৮-০৪-২০১৭।
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026