1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

সংক্রমণ হার ১০ শতাংশের নিচে নামল, মৃত্যু ৬১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৪৩ জন। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেখানে গতকাল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু এবং ৩ হাজার ১৬৭ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে ২৮ আগস্ট ৬৩ দিনের মধ্যে প্রথম কোভিডে মৃত্যু ১০০-এর নিচে নামে। এর আগে সর্বশেষ ২৬ জুন এক দিনে ৭৭ জনের মৃত্যুর খবর জানানো হয়। এরপর টানা দৈনিক মৃত্যু ১০০-এর ওপর ছিল। এমনকি কোনো কোনো দিন মৃত্যু ২০০ ছাড়িয়ে গেছে। গত ১০ ও ৫ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026