1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

সরকারও দায় এড়াতে পারে না মশার ওষুধ না কেনার: হাইকোর্ট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ১৫২ বার দেখা হয়েছে

সময়মত কার্যকরী মশার ওষুধ না কেনার দায় সিটি করপোরেশনের পাশাপাশি সরকারও এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোমবার সকালে বিচারপতি তরিকুল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানিতে এ মন্তব্য করেন।
এ সময় ঢাকার দুই সিটি করর্পোরেশনের আইনজীবী প্রতিবেদন দিয়ে আদালতকে জানান,ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে।

এ সময় আদালত বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পদক্ষেপ এখনো পর্যাপ্ত নয়। ডেঙ্গু প্রতিরোধে গাফিলতি এবং দায়ীদের চিহ্নিত করতে বিচারবিভাগীয় কমিটি গঠন করতে চান হাইকোর্ট। বুধবার এ বিষয়ে আদেশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026