1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

সর্বজনীন পেনশন টাকা চুরির নতুন ফন্দি : ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

সর্বজনীন পেনশনকে টাকা চুরির নতুন ফন্দি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার নাকি পেনশন ভাতা দেবে। আসলে এরা টাকা চুরি করার আরেকটা নতুন ফন্দি করছে। সেই টাকা চুরি করে ভোট করবে এরা।

আজ শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কিছু নাই, দেশটাকে ফোকলা বানিয়েছে সরকার। এখন আবার আরেকটা নতুন কায়দা বের করেছে- পেনশন স্কিম। টাকা চুরির আরেকটা নতুন ফন্দি। কিন্তু মানুষ এবার তা হতে দেবে না।

ফখরুল বলেন, ভয়ে সরকারের মুখ শুকিয়ে গিয়েছে। টেলিভিশনে দেখবেন, এখন মুখে হাসি নাই। চকচকা কাপড় কম পরেন। যারা-যারা বিদেশে বাড়ি-ঘর তৈরি করেছিল সেটা কিভাবে রক্ষা করবে সেই চিন্তায় আছে।

আজকে সারা দেশে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, দেখে মনে হবে সারাদেশটা একটা কারাগার।
ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, কোনোদিকে পথ নেই, উত্তরে উচ্চাঙ্গ পর্বতমালা আর দক্ষিণে বঙ্গোপসাগর, কোনোদিকে ওদের যাওয়ার আর পথ নেই। আর কোনো সময় নাই। মানে এখনি পদত্যাগ করো। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাও, সংসদ বিলুপ্ত করো, নতুন নির্বাচন কমিশন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করো।

দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু হওয়ার আগে একটি সমাবেশ হয়। এতে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা বক্তব্য দেন। মিছিলটি সায়দাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বাসাবো বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও এসে শেষ হবে বলে জানা গেছে।

শুকার জুমার নামাজের পর থেকে বিএনপির নেতাকর্মী-সমর্থকরা গণমিছিলে যোগ দিতে আসতে শুরু করে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের সদস্যরাও ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে মিছিলে যোগ দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী মিছিল কেন্দ্র করে সতর্ক অবস্থায় রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026