1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

এছাড়াও নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করা হয়েছে। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এছাড়াও আগামী তিন মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে সকালে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় ঘোষণা শুরু হয়।

১৩ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। একইসঙ্গে এ বিষয়ে রায়ের জন্য এদিন ধার্য করা হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026