1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

সিআইডির অনুসন্ধান গ্রাহকের টাকায় কাফরুলে ১০ তলা ভবন, বসুন্ধরায় ৩ প্লটের মালিক মনির

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২২৭ বার দেখা হয়েছে

সরকারি চাকরি করতেন গিয়াস উদ্দিন। বেতনের টাকা থেকে কিছু কিছু করে জমিয়ে ১০ বছর আগে প্রায় ৬ লাখ টাকা আমানত রাখেন আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভে। শুরুতে এক লাখে মাসে দুই হাজার টাকা মুনাফা পেতেন গিয়াস উদ্দিন। পরে আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে আরও ২৫ লাখ টাকা সেখানে আমানত রাখেন তিনি। প্রথম চার থেকে পাঁচ বছর মুনাফার টাকা পেয়েছেন। কিন্তু চার বছর ধরে পাচ্ছেন না। আসল টাকাও ফেরত পাচ্ছেন না তিনি।

গিয়াস উদ্দিন আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘নিজের জমানো ও আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করে প্রায় ২৫ লাখ টাকা জমা রেখেছিলাম। টাকা ফেরত দিচ্ছে না প্রতিষ্ঠানটি। এখন পেনশনের টাকা থেকে আত্মীয়স্বজনের ধারের টাকা পরিশোধ করছি।’ এখন সন্তানদের পড়াশোনার খরচ জোগাতেও বেগ পেতে হচ্ছে বলে জানান অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মকর্তা। তিনি জানান, আদালতে মামলা করেছেন কিন্তু তাতে টাকা ফেরত পাচ্ছেন না।

গিয়াস উদ্দিনের মতোই লাখে দুই হাজার টাকা মুনাফা পাওয়ার আসায় আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভে ৮১ লাখ টাকা আমানত রাখার কথা জানিয়েছেন মিরপুরের বাসিন্দা মাহমুদা রহমান। তিনি আজ প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী বিদেশে ছিলেন। তাঁর পাঠানো প্রায় সব টাকা সেখানে আমানত রেখেছি। চার বছর ধরে কোনো টাকাই দিচ্ছে না প্রতিষ্ঠানটি।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026