1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

সোনারগাঁয়ের কারখানার আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৭২ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা ফয়েল প্যাকেজিং লিমিটেডের কারখানায় লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

সোমবার সকাল ৭ টা ৪০ মিনিটে কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের বিভিন্ন ষ্টেশনের ১৪টি ইউনিট ও মেঘনার ব্যবস্থাপনায় আরো কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ নিরন্তর করে।

অবশেষে ১১ টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপন করা সম্ভব হয়নি। তদন্তের পর তা জানা যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026