1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

সৌদি আরবে ঈদ মঙ্গলবার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০১৯
  • ১৪৭ বার দেখা হয়েছে

সৌদি আরবে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। দেশটির সুপ্রিম কোর্ট আজ সোমবার এ ঘোষণা দিয়েছেন।

আরব নিউজের খবরে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানে সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই মঙ্গলবার দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

সৌদি আরবে গত ৬ মে পবিত্র রমজান মাস শুরু হয়। শুধু সৌদি আরব নয় বিশ্বের আরও বেশ কিছু দেশ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েতসহ উপসাগরীয় দেশগুলো মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026