1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

স্পিকারের সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭
  • ২৮০ বার দেখা হয়েছে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুয়েলেন্যারি (খবড়হর ঈঁবষবহধৎব) আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা আসন্ন ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, ১৩৬তম আইপিইউ সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী
১ থেকে ৫ এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে আইপিইউ’র সদস্য রাষ্ট্রসমূহের স্পিকার, ডেপুটি স্পিকারসহ পার্লামেন্টারিয়ানগণ অংশগ্রহণ করবেন।
রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026