1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রেনশর মহাকাব্যিক ১৯০, ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া রহমত শাহর ব্যাটে আফগানদের প্রতিরোধ, দ্বিতীয় দিনে বাংলাদেশের সাফল্য ৪ উইকেট এই লড়াই আপনাদের একার না, ঢাকা থেকে পাশে আছি: নাহিদ নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পরেই আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সৌদি আরবের বিমানবন্দরে ভ্রমণ সতর্কতা জারি, বহু হতাহতের শঙ্কা প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ: ঢাকা থেকে বিমানের ফ্লাইট স্থগিত বিএনপির সংসদীয় দলের জরুরি সভা কাল, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু অঞ্চল নয়, উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা

রেনশর মহাকাব্যিক ১৯০, ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিনে ১৮৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে টেনে তুললেন ম্যাট রেনশ। খেললেন ক্যারিয়ারসেরা ১৯০ রানের দুর্দান্ত ইনিংস। দীর্ঘ নয় বছরেরও বেশি সময় পর টেস্টে সেঞ্চুরি পেলেন, তবে মাত্র ১০ রানের জন্য হাতছাড়া হলো ডাবল সেঞ্চুরি। ডারবানে প্রোটিয়াদের বিপক্ষে ৩৯৭ বলের ধৈর্যশীল ইনিংসে অস্ট্রেলিয়াকে পৌঁছে দিলেন ৩৯০ রানে। দ্বিতীয় দিন চা-বিরতির পরপরই অফ স্পিনার সাইমন হারমারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। তাতে শেষ হয় রেনশর মহাকাব্যিক ইনিংস, তবে ততক্ষণে অস্ট্রেলিয়াকে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছেন তিনি। রেনশর ব্যাটে ভর করেই দিনের বড় গল্পটা লিখেছে অস্ট্রেলিয়া। সপ্তম উইকেটে অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে ৮৬ রানের জুটি গড়েন তিনি। কামিন্স ৯৮ বলে করেন ৪৩ রান। এরপর নবম উইকেটে নাথান লায়নের সঙ্গে রেনশ যোগ করেন আরও ১৩৪ রান। ৯২ বলে ২৭ রান করা লায়নের সঙ্গে এই জুটি টেস্টে নবম উইকেটে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ। এই তালিকায় শীর্ষে আছে ২০১৩ সালে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ফিল হিউজ ও অ্যাশটন অ্যাগারের ১৬৩ রানের জুটি। রেনশর আগে ব্যাট হাতে অবদান রাখেন মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথও। লাবুশেন ৫৮ বলে ৩৭ এবং স্মিথ ৫৩ বলে ২৫ রান করেন। তাদের বিদায়ের পর অস্ট্রেলিয়ার ইনিংসকে বড় করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রেনশ। টেস্টে এটি রেনশর সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০১৭ সালে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে ১৮৪ রান করেছিলেন তিনি। সাউথ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এর চেয়ে বড় ইনিংস খেলেছেন কেবল তিন অস্ট্রেলীয়- গ্রেগ ব্লুয়েট (২১৪*), অ্যাডাম গিলক্রিস্ট (২০৪*) ও হার্বি কলিন্স (২০৩)। ফলে প্রোটিয়াদের মাঠে অস্ট্রেলিয়ানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন রেনশর। দিনের শেষ ভাগে ব্যাটে নেমে সাউথ আফ্রিকা ২৭ রান তুলতেই হারিয়েছে এক উইকেট। জশ হ্যাজলউডের বলে শূন্য রানে ফিরেছেন রায়ান রিকেলটন। তৃতীয় দিন শুরু করবেন এইডেন মার্করাম ১৫ ও ডেভিড বেডিংহ্যাম ১২ রানে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026