1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ আফগানিস্তানকে ২৪০ রানে থামিয়ে বাংলাদেশের শতরানের লিড বাংলাদেশ সফরে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী পূজামণ্ডপে ঘুমহীন প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় ছাত্রদল নেতা ও তার ভাতিজা গ্রেপ্তার বাজেটের ১৩ গুণ আয়ের পর ওটিটিতেও সফল নিভিন-মামিথার সিনেমা দুর্গাপূজা উপলক্ষে চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিনেমা ‘অন্যপাতা’ আইপিইউর ভুল ধারণা কেটে গেছে বলে জানালেন স্পিকার হাফিজ উদ্দিন তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

দুর্গাপূজা উপলক্ষে চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিনেমা ‘অন্যপাতা’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে ঘিরে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অন্যপাতা’। শিক্ষার্থীদের নানা সংকট, বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ, পারিবারিক চাপ, অপ্রত্যাশিত বাস্তবতার মুখোমুখি হওয়া এবং প্রেমের গল্প উঠে এসেছে সিনেমাটিতে। এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির নেপথ্যে কাজ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় ৪০ জন শিক্ষার্থী।

অন্যপাতা সিনেমাটি পরিচালনা করেছেন চুয়েট শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল ও প্রত্যাশা। অন্যান্য চরিত্রে শাইম, নোমান, অনিমেষ, একুশী, ইমরান, মনন, রোবেন প্রমুখ। প্রযোজনা করছেন চুয়েট শিক্ষার্থী অংকন দে অনিমেষ, বুয়েট শিক্ষার্থী আবতাহী শামস ও শাহেজাহান এ্যানি। নির্মাতা জানান, প্রায় দুই বছর ধরে ধাপে ধাপে অন্যপাতা সিনেমাটি নির্মাণ করা হয়েছে। মাত্র ছয়জনের একটি ছোট দল নিয়ে যাত্রা শুরু হলেও পরবর্তী সময়ে এটি ৪০ জনের বেশি তরুণ সদস্যের একটি বিশাল দলে রূপ নেয়।

পরিচালক শাহেজাহান এ্যানি বলেন, ‘অন্যপাতা সিনেমাটা আমাদের সকলকে একত্র করার সিনেমা। আমরা ছয়জন থেকে ৪০ জন হওয়ার গল্প। আমরা সবাই সব সময়ই স্বপ্নটা দেখতাম বড়, সেই সুবাদেই আস্তে আস্তে অন্যপাতার বড় হওয়া।’

সিনেমার গল্প নিয়ে শাহেজাহান এ্যানি বলেন, ‘অন্যপাতার গল্পটা আমাদের সবার নিজের জীবনের গল্প। এটা শুধু অ্যাডমিশনের গল্প বলে থেমে থাকেনি, আমাদের মা-বাবার প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, হাজারটা দায়িত্বের মাঝেও নিজের মনের কথা, ভালোবাসার অনুভূতির প্রকাশ। সব মিলিয়ে আশা করি দর্শক আপন করে নেবে অন্যপাতাকে।’

নির্মাতা জানান, দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান অন্যপাতা। তবে এখনো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র হাতে না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হয়নি। শাহেজাহান এ্যানি বলেন, ‘আমাদের টিমের সবাই দুর্গাপূজার সময় সিনেমাটি মুক্তি দিতে আগ্রহী। ১৬ অক্টোবর মুক্তি দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে সবাই। হল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চলমান রয়েছে। ইতিমধ্যে সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমা দেখেছেন। আশা করছি, শিগগির ছাড়পত্র পেয়ে যাব। এরপর আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026