1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউএফসি ফাইটারদের দিয়ে স্পেশাল এজেন্টদের মিক্সড মার্শাল আর্টসের কৌশল শেখাবে এফবিআই আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস সৌদির বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ আফগানিস্তানকে ২৪০ রানে থামিয়ে বাংলাদেশের শতরানের লিড বাংলাদেশ সফরে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী পূজামণ্ডপে ঘুমহীন প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় ছাত্রদল নেতা ও তার ভাতিজা গ্রেপ্তার বাজেটের ১৩ গুণ আয়ের পর ওটিটিতেও সফল নিভিন-মামিথার সিনেমা দুর্গাপূজা উপলক্ষে চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিনেমা ‘অন্যপাতা’

সৌদির বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শনিবার (১০ অক্টোবর) চালানো ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১১ অক্টোবর) এক বিবৃতিতে বাংলাদেশ সরকার এ হামলার তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। বিশেষ করে নিহত দুই বাংলাদেশির পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আহত সবার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 'বেসামরিক মানুষের জীবন বিপন্ন করে এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।'

এ হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

একই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এদিকে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট এ হামলার জন্য প্রতিবেশী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করেছে। জোটটি এ হামলাকে 'পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ' হিসেবে অভিহিত করে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।

নিহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও চার সৌদি নাগরিক এবং ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026