1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড: প্রথমবার ১ স্বর্ণসহ ১৫ পদক জয় সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২ সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রেনশর মহাকাব্যিক ১৯০, ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া রহমত শাহর ব্যাটে আফগানদের প্রতিরোধ, দ্বিতীয় দিনে বাংলাদেশের সাফল্য ৪ উইকেট এই লড়াই আপনাদের একার না, ঢাকা থেকে পাশে আছি: নাহিদ নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পরেই আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সৌদি আরবের বিমানবন্দরে ভ্রমণ সতর্কতা জারি, বহু হতাহতের শঙ্কা প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ: ঢাকা থেকে বিমানের ফ্লাইট স্থগিত

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১০ অক্টোবর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী আমির খসরুর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশায় আমির খসরুর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজের মাধ্যমে তিনি সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো। বরাবরই তার লেখনি ছিল গণতন্ত্র, সত্য ও যুক্তির পক্ষে সোচ্চার।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এর আগে, শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সিনিয়র সাংবাদিক আমির খসরু।

মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026