1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়া কমবে : রাষ্ট্রপতি রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী অংশীদারত্ব শক্তিশালী করতে সাংস্কৃতিক কূটনীতিকে অগ্রাধিকার সরকারের : শামা ওবায়েদ চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান, জবাবদিহির আওতায় সংসদ সদস্যরাও দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা: আইজিপি অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই এক দশক পর খুলছে ওসমানী উদ্যান জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা সৌদি আরবে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩ হাজার যাত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়া কমবে : রাষ্ট্রপতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। সেবার মান আরও বাড়ানো গেলে চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা আরও কমে আসবে।

হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে আজ রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করা উচিত, যাতে তারা আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন।

সাক্ষাৎকালে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম রাষ্ট্রপতিকে জানান, দেশেই এখন লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডায়াবেটিস, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে দেশে ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পাশাপাশি হেপাটাইটিস-বি রোগীর সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে।

এ সময় অধ্যাপক শাহিনুল আলম আসন্ন এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার (এপাসল) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব এবং হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সদস্য লিভার বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026