1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনের তারিখ ঘোষণা হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা মুন্সীগঞ্জে ৩৫৭ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’ ট্র্যাকিংয়ে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোরে উদ্ধার নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আজ দশম সাক্ষীর সাক্ষ্য নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ম্যান সিটির সঙ্গে লেনদেনের বিস্তারিত প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চবি মনোবিজ্ঞান বিভাগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

ম্যান সিটির সঙ্গে লেনদেনের বিস্তারিত প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ম্যানচেস্টার সিটির সঙ্গে সাম্প্রতিক বছরগুলোয় কোনো যোগাযোগ হয়নি বলেও দাবি করলেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ম্যানচেস্টার সিটির সঙ্গে লেনদেনের বিশদ বিবরণ প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম গুরুতরভাবে লঙ্ঘনের দায়ে ক্লাবটিকে দোষী সাব্যস্ত করা রায় নিয়ে তার প্রতিক্রিয়ার প্রেক্ষিতে বিরোধী দলের রাজনীতিবিদরা তুমুল সমালোচনা করার পর এই বিবরণী প্রকাশের কথা জানালেন তিনি।

স্বাধীন একটি কমিশনের সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে সিটি। এই রায় বাতিল করে সম্ভাব্য কঠোর নিষেধাজ্ঞা এড়াতে মরিয়া ক্লাবটি।

প্রিমিয়ার লিগ বলেছে, সিটি ৯০ কোটি পাউন্ডের (১.১৯ বিলিয়ন ডলার) বেশি রাজস্ব স্ফীত করতে এবং খরচ কম দেখাতে বিভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে ‘ভুয়া’ বাণিজ্যিক চুক্তি ব্যবহার করেছিল।

এই মামলার পুরো প্রক্রিয়ায় সিটি বারবারই দাবি করে আসছে, তারা কোনো অন্যায় করেনি এবং তারা বলেছে যে, কমিশনের মতামতে ‘স্পষ্ট গুরুত্বপূর্ণ ভুল’ রয়েছে।

যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাটরা এই মাসের শুরুতে বার্নহ্যামকে অনুরোধ করেছে ম্যানচেস্টার সিটির কর্ণধার, আবু ধাবির প্রতিনিধি বা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে তার অনুষ্ঠিত যেকোনো বৈঠকের বিবরণ প্রকাশ করার জন্য । কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনকও ব্রিটিশ সরকারকে আহ্বান জানিয়েছেন বার্নহ্যাম এবং সিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিবরণ প্রকাশ করার।

এসবের মধ্যেই সোমবার প্রকাশ পেতে চলা ‘দা রেস্ট ইজ পলিটিক্স’ পডকাস্টে বার্নহ্যাম বলেন, কোনো কিছু লুকানোর ইচ্ছে তার নেই।

“বিরোধী দলের নেতা আমাকে আমার বৈঠকগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করতে বলেছেন, যা আমি সানন্দে করব। অবশ্যই করব আমি।

“বৃহত্তর ম্যানচেস্টারের মেয়র হিসেবে আমার পূর্ববর্তী দায়িত্বে থাকাকালীন তাদের সঙ্গে কাজ করতে গিয়ে আমি যা কিছু করেছি, তার সবকিছুই আমি অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করব।”

২০১৭ সালের মে থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন বার্নহ্যাম। সিটির সঙ্গে তার অনেক দিন ধরে যোগাযোগ নেই বলেও দাবি করেন তিনি।

“আসলে, আমার বৈঠকগুলোর কোনোটিই সাম্প্রতিক নয়। প্রকৃতপক্ষে, আমার কেবল একটিই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল,এবং সেটি ছিল ২০২১ সালে।”

গত সেপ্টেম্বরে বার্নহ্যাম উদ্বেগ প্রকাশ করেছিলেন যে, দোষী সাব্যস্ত হওয়ার রায়ের পর সিটির কর্ণধাররা ক্লাবটি বিক্রি করে দিতে পারেন। তিনি বলেছিলেন যে, তারা ‘আধুনিক ম্যানচেস্টার গড়ার ক্ষেত্রে এক বিশাল অংশীদার’ এবং ‘ক্লাবটিকে একটি বৈশ্বিক শক্তিতে পরিণত করার ক্ষেত্রেও’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’

তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ

রবীন্দ্র প্রতিকৃতিতে কালির পোঁচ: সংস্কৃতির দেয়ালে বিভাজনের দাগ

তাজমিন হত্যা: ভিকটিম ব্লেমিং বন্ধ করে হত্যাকারীর বিচার চান

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026