1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনের তারিখ ঘোষণা হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা মুন্সীগঞ্জে ৩৫৭ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’ ট্র্যাকিংয়ে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোরে উদ্ধার নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আজ দশম সাক্ষীর সাক্ষ্য নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ম্যান সিটির সঙ্গে লেনদেনের বিস্তারিত প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চবি মনোবিজ্ঞান বিভাগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

মুন্সীগঞ্জে ৩৫৭ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ৩৫৭টি পূজামণ্ডপে মোট ২৪২.২০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে সরকার।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে জেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ৩৫৭টি পূজামণ্ডপে ভক্তদের আহার্য বাবদ ৩৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এরমধ্যে সদর উপজেলার ৪৪টিতে ২৬.৪০ মেট্রিক টন, গজারিয়ার ১০টিতে ৬ মেট্রিক টন, টঙ্গিবাড়ীর ৫২টিতে ৩১.২০ মেট্রিক টন, লৌহজংয়ে ৩৭টিতে ২২.২০ মেট্রিক টন, সিরাজদিখানে ১২৯টিতে ৭৭.৪০ এবং শ্রীনগরে ৮৫টিতে ৫১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ মুবিনুর রহমান জানান, মণ্ডপ প্রতি ৬শ’ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রত্যেক উপজেলায় পূজা উদযাপন কমিটি যাতে বরাদ্দকৃত চাল নির্দিষ্ট সময়ে পায় যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মণ্ডপ প্রতি এবার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। গত বছরের চেয়ে এবার ৬৯.৭০ মেট্রিক টন চাল বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। সূত্র: বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026