1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনের তারিখ ঘোষণা হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা মুন্সীগঞ্জে ৩৫৭ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’ ট্র্যাকিংয়ে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোরে উদ্ধার নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আজ দশম সাক্ষীর সাক্ষ্য নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ম্যান সিটির সঙ্গে লেনদেনের বিস্তারিত প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চবি মনোবিজ্ঞান বিভাগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

ট্র্যাকিংয়ে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোরে উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

বাংলাদেশে জার্মান এক পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ ট্র্যাকিংয়ের মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত ১০টার দিকে নাটোর শহরের কাফুনিয়া পট্টি এলাকার একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ডিভাইসটি ট্র্যাক করে এবং স্থানীয় দোকানিদের জিজ্ঞাসাবাদের পর অমর কুমার সাহার (২০) কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, অমরের বাবা গত বৃহস্পতিবার তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নওগাঁ যাওয়ার পথে একটি আসনের নিচে ল্যাপটপটি পড়ে থাকতে দেখেন। রোববার নাটোরে ফিরে তিনি ছেলেকে বিষয়টি জানান। পরে পুলিশ নিশ্চিত হয়, ল্যাপটপটি জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের।

পুলিশ সুপার বলেন, ল্যাপটপটি পাওয়ার পর পরিবারটি স্বেচ্ছায় পুলিশকে জানায়নি। কীভাবে এবং কোন পরিস্থিতিতে তারা এটি পেয়েছিল, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে ল্যাপটপ ও ক্যামেরা হারান ক্রিল ল্যান্ডার। ট্রেনের টিকিট কেনার জন্য টাকা তুলতে যাওয়ার সময় তিনি যন্ত্র দুটি রাখা ব্যাগটি রেলওয়ের কর্মী পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে রেখে যান।

ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগটি না পেয়ে পরে জানতে পারেন, লোকটি রেলওয়ের কর্মী নন। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

খবর পেয়ে বুধবার রাতেই পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজে দেখা যায়, হলুদ ভেস্ট পরা এক তরুণ জার্মান পর্যটকের সঙ্গে পরিচিত হওয়ার পর সুযোগ বুঝে ব্যাগটি নিয়ে যান। একপর্যায়ে তিনি ভেস্টটি খুলে তার ভেতরে ব্যাগটি লুকিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026