1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রিয়াদে ফ্লাইট বন্ধ: ৩৪৩১ যাত্রীকে বিকল্প পথে সৌদি পাঠানোর চেষ্টা রিয়াদ বিমানবন্দর বন্ধ: ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ফ্লাইট বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই : ভূমি প্রতিমন্ত্রী সৌদি আরবে হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল ঘোষণা জোড়া উইকেট তুলে নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ লিটনের সেঞ্চুরিতে আফগানিস্তানকে বিশাল লক্ষ্য দিল বাংলাদেশ ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডাকে প্রধানমন্ত্রীর আহ্বান কৃষকের মাঠ থেকে মানুষের পাতে: বিএডিসি’র ৬৫ বছরের অভিযাত্রা সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

জোড়া উইকেট তুলে নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

দ্বিতীয় সেশনের শুরুর দিকেই রানের পাহাড় মাথায় নিয়ে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। তবে শুরুটা ভালো হয়নি তাদের। টাইগার বোলারদের তোপের মুখে পড়েন স্বাগতিক ব্যাটাররা। পঞ্চাশ পার হতেই তাদের দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

আজ সোমবার (১২ অক্টোবর) আবুধাবি টেস্টের চতুর্থ দিনে চা-বিরতির আগে ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে আফগানিস্তান। এখনো পিছিয়ে ৪২৮ রানে। ৩৯ বলে ১৪ রানে অপরাজিত আছেন সেদিকুল্লাহ অটল আর ২৮ বলে ১৪ রানে রহমত শাহ।

ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার আব্দুল মালিক ফেরার পর ব্যাটিংয়ে নেমেছিলেন শাহিদুল্লাহ কামাল। শুরুটাও ভালোই করেছিলেন তিনি। তবে ইনিংস বড় করতে দেননি হাসান মাহমুদ। সপ্তম ওভারে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান তাকে। ফেরার আগে ১৯ বলে ১৯ রান করেন এই আফগান ব্যাটার।

শুরুর ধাক্কা সামলে এখন প্রতিরোধ গড়ার চেষ্টায় আছেন ওপেনার সেদিকুল্লাহ অটল আর অধিনায়ক রহমত শাহ। তৃতীয় উইকেটে ৫১ বল খেরে ২৩ রানের অপরাজিত জুটি গড়েছেন তারা।

শুরুতেই ইবাদতের ‘স্যালুট’ সেলিব্রেশন

দিনের শুরতেই দারুণ ব্যাটিং করলেন লিটন দাস আর মেহেদী হাসান মিরাজ। ম্যাচে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি তুলে নিলেন লিটন। এতে বড় লিড দাঁড় করাল বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেল আফগানরা। মাঠে দেখা মিলল ইবাদত হোসেনের বিখ্যাত ‘স্যালুট’ সেলিব্রেশন।

ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে আক্রমণে আসেন ইবাদত। আফগান শিবিরে আঘাত হানতে সময় নিলেন না তিনি। প্রথম বলেই ফেরালেন আগের ইনিংসে দারুণ করা ওপেনার আব্দুল মালিককে। ৫ বলে ২ রান করে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন তিনি।

সেঞ্চুরি করে ফিরলেন লিটন, বাংলাদেশের ইনিংস ঘোষণা

দিনের শুরুতেই দু’বার জীবন পেয়েছিলেন লিটন দাস। সেটির সঠিক ব্যবহারটাই করলেন তিনি। আফগানদের পোড়ালেন ক্যাচ ফেলে দেওয়ার আফসোসে। আর লিটন স্পর্শ করলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার।তবে এরপর আর বেশি দূর যেতে পারেননি তিনি। লিটন আউট হওয়ার পর বাংলাদেশও ইনিংস ঘোষণা করেছে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ১০৫.২ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। এর আগে ১০৬ রানের লিডি নিয়ে দ্বিতীয় শুরু করেছিল বাংলাদেশ। ফলে সবমিলিয়ে টাইগারদের লিড দাঁড়িয়েছে ৪৭৮ রান।

মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে গতকাল বিকেলে যে লড়াই শুরু করেছিলেন লিটন দাস, সেটি চলল আজকের দুপুরের পর পর্যন্ত। চতুর্থ দিনের সকালটা কোনো উইকেট না হারিয়েই কাটিয়ে দেন তারা। ২৬ ওভার ব্যাট করে তোলেন ১১৪ রান।

প্রথমে সেশনে দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির অপেক্ষা জাগিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিলেন লিটন। বিরতি থেকে ফিরে সেটাকে পূর্ণতাও দিলেন তিনি। দারুণ ব্যাটিংয়ে টানা দুটি চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন লিটন। টেস্ট ক্যারিয়ারের এটি তার সপ্তম সেঞ্চুরি।

সেঞ্চুরি করার পর অবশ্য আর বেশি দূর যেতে পারেননি লিটন। দ্রুত কিছু রান তোলার পরিকল্পনা থেকে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এতে ভাঙে সপ্তম উইকেটে মিরাজের সঙ্গে তার সপ্তম ৪৯ রানের জুটি। যেটি বাংলাদেশকে চালকের আসনে বসিয়েছে।

মোহাম্মদ সালিমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ১১৭ বল থেকে ১৪ চারের সাহায্যে ১০২ রান করেন লিটন। তিনি ফেরার সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

এর আগে হাফসেঞ্চুরি তুলে নেন মেহেদী হাসান মিরাজও। লিটনকে সঙ্গ দিতে নেমে দারুণ ব্যাটিং করেছেন তিনিও। টেস্ট মেজাজে ব্যাটিং করে আফগান বোলারদের কোনো সুযোগ দেননি তিনি। টেস্ট ক্যারিয়ারের ১১তম হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৯৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে ৭২ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026