1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রিয়াদে ফ্লাইট বন্ধ: ৩৪৩১ যাত্রীকে বিকল্প পথে সৌদি পাঠানোর চেষ্টা রিয়াদ বিমানবন্দর বন্ধ: ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ফ্লাইট বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই : ভূমি প্রতিমন্ত্রী সৌদি আরবে হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল ঘোষণা জোড়া উইকেট তুলে নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ লিটনের সেঞ্চুরিতে আফগানিস্তানকে বিশাল লক্ষ্য দিল বাংলাদেশ ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডাকে প্রধানমন্ত্রীর আহ্বান কৃষকের মাঠ থেকে মানুষের পাতে: বিএডিসি’র ৬৫ বছরের অভিযাত্রা সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

রিয়াদে ফ্লাইট বন্ধ: ৩৪৩১ যাত্রীকে বিকল্প পথে সৌদি পাঠানোর চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশ বিমানের ১০টি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়নি। এতে ৩ হাজার ৪৩১ জন যাত্রী নির্ধারিত গন্তব্যে যেতে পারেননি। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি এড়াতে আসনপ্রাপ্তি সাপেক্ষে বিনা খরচে অন্য ফ্লাইটে সমন্বয় করে দাম্মাম ও মদিনায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ এসব তথ্য জানান। বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, রিয়াদে চার দিন ধরে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। কবে বিমানবন্দর চালু হবে, তা নিশ্চিত নয়। যাত্রীদের বিকল্প পথে সৌদি আরবে পৌঁছে দিতে দাম্মাম ও মদিনাগামী ফ্লাইটে আসনপ্রাপ্তি সাপেক্ষে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, যাত্রীরা বিমানের সঙ্গে যোগাযোগ করলে আসনপ্রাপ্তি অনুযায়ী বিনা খরচে অন্য ফ্লাইটে যাওয়ার ব্যবস্থা করা হবে। যাত্রীদের তথ্য জানাতে বিমানের ওয়েবসাইট, ফেসবুক পেজ, কল সেন্টার ও টেলিভিশনের স্ক্রল ব্যবহার করা হচ্ছে। মন্ত্রী বলেন, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় শুধু বাংলাদেশের নয়, অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইটও বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে ফ্লাইট পরিচালনা সম্ভব নয়। মন্ত্রী আরও জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026