রিয়াদে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় এ পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিলের তথ্য দিয়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার পর সৌদি আরবের রিয়াদের বাদশা খালিদ বিমানবন্দর বন্ধ থাকার কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইটগুলো ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে সোমবার এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “রিয়াদ এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৮১, বিএস ৩৮২ (ঢাকা-রিয়াদ-ঢাকা) ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে।”
ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারিত হওয়া মাত্রই সংশ্লিষ্ট যাত্রীদের তা জানিয়ে দেওয়া হবে বলেও এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে।
এই পরিস্থিতিতে যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া, ফ্লাইটের বর্তমান স্ট্যাটাস, পুনরায় টিকেট বুকিং এবং যেকোনো তথ্যের জন্য বিমানবন্দরে যাওয়ার আগেই এয়ারলাইন্সের সেলস কাউন্টার অথবা নির্ধারিত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
ভ্রমণে সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের ধৈর্য ধরার ও সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
এ ছাড়া এ সংক্রান্ত সহযোগিতার জন্য ০৯৬১৩৭১৩৬০৫, ১৩৬০৫ অথবা +৮৮০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
কর্তৃপক্ষের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে সোমবার পাঠানো বার্তায় হয়েছে, বিমানবন্দর বন্ধ ঘোষণার পর এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলার দুটি করে ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের নতুন হামলায় এক প্রবাসী পাকিস্তানি নিহত হয়েছেন।
রোববারের এ হামলায় ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এ নিয়ে অন্তত পাঁচ দফায় এই বিমানবন্দরে হামলা চালাল ইয়েমেনি হুতি গোষ্ঠী।
এর আগে শনিবার বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ওপর একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ হয়। এতে দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন, আহত হন ৩০৮ জন।
নিহতদের মধ্যে বাংলাদেশের দুজন, সৌদি আরবের চারজন এবং ভারত, যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন।
মদ, নাচানাচি ও রাষ্ট্রের নৈতিক পাহারাদারি
‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’
তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ