1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪ সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিম্নমানের কাজ দেখে মন্ত্রীর ক্ষোভ ম্যান সিটির শিরোপা কেড়ে নেওয়াসহ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরলেন নিসাঙ্কা, নতুন মুখ বান্দারা-মালিঙ্গা পর্তুগাল ফুটবল ফেডারেশনে নতুন দায়িত্বে পেপে জরুরি তেলের মজুত কমছে, সংকটে বিশ্ব অর্থনীতি: আইএমএফ ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণ জব্দ ২৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস

পর্তুগাল ফুটবল ফেডারেশনে নতুন দায়িত্বে পেপে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর এবার নীতি নির্ধারণী পদে যুক্ত হলেন পর্তুগালের সাবেক তারকা ডিফেন্ডার পেপে। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে নতুন অধ্যায় শুরু করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু।

২০২৪ সালের আগস্টে ৪১ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নেন পেপে। প্রায় দুই দশকের বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে অসংখ্য সাফল্য পেয়েছেন এই ডিফেন্ডার। অবসরের পর তাঁকে ঘিরে বিভিন্ন কোচিং পদে যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ফুটবল প্রশাসনের দায়িত্ব বেছে নিলেন তিনি।

ক্যারিয়ারের উল্লেখযোগ্য সময় পেপে কাটিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ১০ মৌসুম ক্লাবটির রক্ষণভাগ সামলান তিনি। এ সময়ে ৩৩৪টি অফিশিয়াল ম্যাচ খেলে জেতেন ১৪টি শিরোপা। এর মধ্যে রয়েছে তিনটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা, দুটি কোপা দেল রে, একটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ ও দুটি স্প্যানিশ সুপার কাপ।

রিয়াল মাদ্রিদে খেলার সময় সার্জিও রামোসের সঙ্গে পেপের রক্ষণভাগের জুটি বিশেষভাবে আলোচিত ছিল। গতি, শারীরিক সক্ষমতা, শক্তিশালী ট্যাকল এবং প্রতিপক্ষের আক্রমণ বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাঁকে বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত ডিফেন্ডারে পরিণত করে।

জাতীয় দলের হয়েও পেপের অর্জন কম নয়। ২০১৬ সালে পর্তুগালের প্রথম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জেতেন এই ডিফেন্ডার।

২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগালের হয়ে খেলেই আন্তর্জাতিক ফুটবলে নিজের দীর্ঘ পথচলার শেষ অধ্যায় সম্পন্ন করেন পেপে। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নেমে ৪১ বছর ১৩০ দিন বয়সে ইউরোর মূল পর্বের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে খেলা ফুটবলার হওয়ার রেকর্ড গড়েন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026