1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪ সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিম্নমানের কাজ দেখে মন্ত্রীর ক্ষোভ ম্যান সিটির শিরোপা কেড়ে নেওয়াসহ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরলেন নিসাঙ্কা, নতুন মুখ বান্দারা-মালিঙ্গা পর্তুগাল ফুটবল ফেডারেশনে নতুন দায়িত্বে পেপে জরুরি তেলের মজুত কমছে, সংকটে বিশ্ব অর্থনীতি: আইএমএফ ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণ জব্দ ২৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস

শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরলেন নিসাঙ্কা, নতুন মুখ বান্দারা-মালিঙ্গা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

দেশের হয়ে এখনও কোনো টেস্ট খেলেননি কিপার-ব্যাটসম্যান আঞ্জালা বান্দারা ও পেসার ইশান মালিঙ্গা।

পাথুম নিসাঙ্কা। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

পাকিস্তান সফরে শ্রীলঙ্কা টেস্ট দলে জায়গা পেয়েছেন পাথুম নিসাঙ্কা। ডাক পেয়েছেন দুই নতুন মুখ কিপার-ব্যাটসম্যান আঞ্জালা বান্দারা ও পেসার ইশান মালিঙ্গা।

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেন নিসাঙ্কা। চোটের কারণে ভারতের বিপক্ষে সিরিজে ছিলেন না তিনি। পুরোপুরি ফিট হয়ে পাকিস্তান সফরে ফিরে জায়গা করে নিয়েছেন টেস্ট দলে।

এই সিরিজ দিয়ে পাকাপাকিভাবে দলকে নেতৃত্ব দেবেন কুসাল মেন্ডিস। উইকেটরক্ষকের দায়িত্ব ছেড়ে তিনি বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারেন। সেক্ষেত্রে এই সিরিজে অভিষেক হতে পারে ২২ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান বান্দারার।

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়া দিলশান মাদুশাঙ্কা ও চোটের কারণে ছিটকে যাওয়া দিনেশ চান্দিমালকে ফেরানো হয়েছে।

মাদুশাঙ্কা ফেরায় পাকিস্তান সফরে পাঁচজন পেসারকে পাচ্ছে শ্রীলঙ্কা। আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, মিলান রাত্নায়াকে ও মাদুশাঙ্কা থাকায় একাদশে মালিঙ্গার সুযোগ পাওয়ার সম্ভাবনা সীমিত।

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সবশেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন- কামিল মিশারা, সাহান আরাচ্চিগে, লাহিরু উদারা, নিরোশান ডিকওয়েলা ও ভিশ্ব ফার্নান্দো।

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো ধানাঞ্জায়া ডি সিলভা দলে জায়গা ধরে রেখেছেন। অধিনায়ক হিসেবে নিজের সবশেষ সিরিজে বাড়তি গতির পেসার খেলানো নিয়ে সোচ্চার ছিলেন তিনি।

বর্তমানে গতিময় পেসারের সংকটে ভোগা শ্রীলঙ্কা দলে ১৪০ কি:মি: কিংবা এর আশেপাশে গতিতে বোলিং করতে পারেন লাহিরু কুমারা ও ইশান মালিঙ্গা। বাকিদের সিংহভাগই ১৩০ কিংবা এর আশেপাশে গতিতে বোলিং করেন। সেই বিবেচনায় পাকিস্তান সিরিজে মালিঙ্গার অভিষেক হওয়ার সম্ভাবনাও আছে। জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ১০টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনও না খেলা বান্দারার আসছে টেস্ট সিরিজেই অভিষেক হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০২২ সালে অভিষেক থেকে এই কিপার-ব্যাটসম্যান এখন পর্যন্ত ৩১ ম্যাচে ৬৫.৮৫ গড়ে করেছেন দুই হাজার ২৩৯ রান। লঙ্কান সমর্থকদের আশা ছিল, ভারত সিরিজেই দলে সুযোগ পাবেন কলম্বো ক্রিকেট ক্লাবের এই ক্রিকেটার। তবে তখন ডিকওয়েলার ওপর ভরসা রাখেন দেশটির নির্বাচকরা।

আগামী ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

শ্রীলঙ্কা টেস্ট দল: পাথুম নিসাঙ্কা, পাসিন্দু সুরিয়াবান্দারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, কুসাল মেন্ডিস (অধিনায়ক), ধানাঞ্জায়া ডি সিলভা, আঞ্জালা বান্দারা, কেশারা নুওয়ান্থা, প্রাবাথ জায়াসুরিয়া, মিলান রাত্নায়েকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা, ইশান মালিঙ্গা।

মদ, নাচানাচি ও রাষ্ট্রের নৈতিক পাহারাদারি

‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’

তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026