1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি | Boishakhi Online ড. ইউনূসকে নিউইয়র্কে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ বিমসটেক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী না গেলেও বাংলাদেশ তো অংশ নিয়েছে: তথ্য উপদেষ্টা বড় সংকটের দ্বারপ্রান্তে বিশ্ব অর্থনীতি, সতর্ক করল আইএমএফ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: তিস্তা প্রকল্পের সমীক্ষায় সহায়তা করতে চায় নেদারল্যান্ডস বিশ্ব ব্যাংকের ১০ বিলিয়ন ডলার ঋণ, অপেক্ষা করার কথা বললেন অর্থমন্ত্রী রবির ডিএনএস বিভ্রাটে গ্রাহকদের ওয়েবসাইট ব্যবহারে ভোগান্তি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী দখল হওয়া রেলের জমি উদ্ধার করা হবে : রেলপথ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: তিস্তা প্রকল্পের সমীক্ষায় সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

বাণিজ্যিক সম্পর্ক জোরদার, মুক্তবাণিজ্য চুক্তি, পানিসম্পদ ব্যবস্থাপনা ও আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়েও আলোচনায় হয়।

সচিবালয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্ত শুর্তসমা। ছবি: পিএমও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষায় বাংলাদেশ সরকারকে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় দেশটির বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্ত শুর্তসমা এ আগ্রহ তুলে ধরেন।

মঙ্গলবার সচিবালয়ে এ সাক্ষাৎ হয় বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সংবাদমাধ্যমে জানিয়েছেন।

তিনি বলেন, “বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক জোরদার, মুক্তবাণিজ্য চুক্তি, পানিসম্পদ ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় কারিগরি সহায়তা এবং ভূমি পুনরুদ্ধার কাজে অভিজ্ঞতা বিনিময়ে নেদারল্যান্ডস সরকার আগ্রহ প্রকাশ করেছে।

“প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র। ফলে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের একসঙ্গে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।“

উপ প্রেস সচিব জানান, বৈঠকে নেদারল্যান্ডসের মন্ত্রী বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার, চর উন্নয়ন এবং অভিযোজনক্ষম নদী ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন।

‘‘বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। নেদারল্যান্ডসের মন্ত্রী মুক্তবাণিজ্যের বিষয়ে তার দেশের আগ্রহ প্রকাশ করেছেন এবং এ ক্ষেত্রে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করে বাংলাদেশ।”

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার তথ্য দিয়ে উপ প্রেস সচিব বলেন, “বাংলাদেশ মনে করে, এ সংকটের মূল উৎস মিয়ানমারে এবং এর টেকসই সমাধানও মিয়ানমারেই নিহিত। বাংলাদেশ রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে চায়। এ সংকট সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে৷।”

বৈঠকে কৃষি খাতে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। এ খাতে দেশটির অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করা এবং মানবাধিকার সুরক্ষার বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে উপ প্রেস সচিব বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে অতীতে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। এ অভিজ্ঞতার আলোকে তার সরকার দেশে মানবাধিকার সুরক্ষা ও সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

নেদারল্যান্ডসের মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেদারল্যান্ডস সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান উপ প্রেস সচিব।

বৈঠকে অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইওরিস ভ্যান বোমেল উপস্থিত ছিলেন।

মদ, নাচানাচি ও রাষ্ট্রের নৈতিক পাহারাদারি

‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’

তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026