1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিকটকে পরিচয়, বিয়ে করে একসঙ্গে থাকতেন ‘সমকামী’ ৪ কিশোরী তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস ৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি | Boishakhi Online ড. ইউনূসকে নিউইয়র্কে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ বিমসটেক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী না গেলেও বাংলাদেশ তো অংশ নিয়েছে: তথ্য উপদেষ্টা বড় সংকটের দ্বারপ্রান্তে বিশ্ব অর্থনীতি, সতর্ক করল আইএমএফ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: তিস্তা প্রকল্পের সমীক্ষায় সহায়তা করতে চায় নেদারল্যান্ডস বিশ্ব ব্যাংকের ১০ বিলিয়ন ডলার ঋণ, অপেক্ষা করার কথা বললেন অর্থমন্ত্রী রবির ডিএনএস বিভ্রাটে গ্রাহকদের ওয়েবসাইট ব্যবহারে ভোগান্তি

ড. ইউনূসকে নিউইয়র্কে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

এমটিনিউজ২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে, এমন একটি গোষ্ঠী ম শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদেশের মাটিতে হয়রানি করেছে বলে প্রতীয়মান হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তির সঙ্গে এ ধরনের আচরণের নিন্দা জানায় বাংলাদেশ সরকার।

এতে আরও বলা হয়, বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ভবিষ্যতে দেশের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এ ধরনের অসদাচরণ থেকে বিরত থাকবেন বলে সরকার আশা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় নিউইয়র্কে বাংলাদেশের মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করতে বলেছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিতে নির্দেশ দেয়া হয়েছে। এ ধরনের ঘটনায় বিশ্বদরবারে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026