1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পিএসজির বিপক্ষে নামার আগে যেসব রেকর্ডের সামনে হালান্ড সালাহউদ্দিন আহমেদের মৃত্যু: প্রধানমন্ত্রীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার লিটনের বিশ্ব রেকর্ড সংস্কারেও দুর্ভোগ কাটছে না ঢাকা-রাজশাহী মহাসড়কে সৌরবিদ্যুৎ, দূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার : পরিবেশ প্রতিমন্ত্রী সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে : প্রবাসী কল্যাণমন্ত্রী ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

লিটনের বিশ্ব রেকর্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৮:৫৯ পূর্বাহ্ণ

টেস্ট ইতিহাসে এক ম্যাচে দু’টি হাফ–সেঞ্চুরির ইনিংস সাথে উইকেটরক্ষক হিসেবে ৯টি (৮টি ক্যাচ ও ১টি স্ট্যাম্পিং) ডিসমিসালে বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের লিটন দাস। আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৫৩ রান ও উইকেটের পেছনে পাঁচটি ডিসমিসাল করেন লিটন। দ্বিতীয় ইনিংসে ১০২ রানের ইনিংসের সাথে পঞ্চম দিনে চারটি ডিসমিসাল করেছেন লিটন। ফলে চলতি টেস্টে দু’টি হাফ–সেঞ্চুরির ইনিংসের সাথে উইকেটরক্ষক হিসেবে ৯টি ডিসমিসালে বিশ্ব রেকর্ডের মালিক হলেন লিটন। লিটনের আগে এক টেস্টে দু’টি হাফ–সেঞ্চুরির ইনিংসের সাথে ৮টি ডিসমিসালে বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে। ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের দুই ইনিংসে হাফ–সেঞ্চুরির সাথে ৮টি ডিসমিসাল করেন লিন্ডসে। অসিদের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়া ম্যাচে প্রথম ইনিংসে ৬৯ রান ও ৬টি ডিসমিসাল এবং পরের ইনিংসে ১৮২ রান ও ২টি ডিসমিসাল করেন লিন্ডসে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026