1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৪-৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ১৩ হাজার ৪৯০ যাত্রী ঢাকা বিমানবন্দর সম্প্রসারণ: নির্মাণ ও পরামর্শক সেবায় আরও ৭৬৫ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন দায়িত্বে ডোনাল্ড চীনা চিপ নির্মাতা সিএক্সএমটি’র ধাক্কায় বিশ্ব পুঁজিবাজারে ধস বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের ঋণ পেতে প্রকল্পের গতি বাড়ানোর প্রতিশ্রুতি বাংলাদেশের বাংলাদেশ সিরিজের দল ঘোষণায় ওয়েস্ট ইন্ডিজের চমক আশ্বিনের ভোরে কুয়াশায় ঢাকা শেরপুর, শীতের আমেজ

বাংলাদেশ সিরিজের দল ঘোষণায় ওয়েস্ট ইন্ডিজের চমক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ওয়েস্ট ইন্ডিজ দল এখন ব্যস্ত ভারত সফরে। ভারতের বিপক্ষে ক্যারিবীয়রা খেলছে সাদা বলের সিরিজ। সেই সিরিজের মাঝেই চমক রেখে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে নতুন ক্রিকেটার দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য গত রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সাদা বলের অধিনায়ক শাই হোপকে বাদ পড়েছেন। বাদ দেওয়া হয়েছে পেসার আলজারি জোসেফকে। বাংলাদেশ সিরিজ দিয়েই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পেয়েছেন কেভিন উইকহাম।

বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন হোপ। ভারতের বিপক্ষে চলতি সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। ছয় ইনিংসের তিনটিকেই সেঞ্চুরিতে পরিণত করেছেন। যার মধ্যে তাঁর দুই সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ রেকর্ড জয় পেয়েছে। কিন্তু তাঁকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। অথচ আগস্টে ওয়েস্ট ইন্ডিজের সবশেষ টেস্ট ম্যাচেও ছিলেন হোপ। পোর্ট অব স্পেনে পাকিস্তানের কাছে সেই টেস্টে ৮ উইকেটে হেরে যায় ক্যারিবীয়রা।

আলজারি জোসেফকে মূলত তাঁর শারিরীক অবস্থার কথা বিবেচনা করে বাংলাদেশ সিরিজের দলে রাখা হয়নি। সিডব্লুআই জানিয়েছে, তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাঁকে টেস্ট দল থেকে সরিয়ে রাখা হয়েছে। এতে আলজারির সম্মত্তি ছিল বলে বোর্ড জানিয়েছে।

বাংলাদেশ সিরিজ দিয়ে টেস্টে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় জুলাই-আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি। সবশেষ তিনি টেস্ট খেলেছেন জুলাইয়ে অ্যান্টিগায় শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচটা সাদা পোশাকে আলজারির সবশেষ কোনো ম্যাচও।

এদিকে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ড্র হয়েছে। ১৭ অক্টোবর আবুধাবিতেই শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। প্রথম দিনই মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। লিগ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। ২৩ অক্টোবর শারজায় হবে ফাইনাল।

বাংলাদেশ সিরিজের ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল

রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন উইকহাম

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026