1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৪-৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ১৩ হাজার ৪৯০ যাত্রী ঢাকা বিমানবন্দর সম্প্রসারণ: নির্মাণ ও পরামর্শক সেবায় আরও ৭৬৫ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন দায়িত্বে ডোনাল্ড চীনা চিপ নির্মাতা সিএক্সএমটি’র ধাক্কায় বিশ্ব পুঁজিবাজারে ধস বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের ঋণ পেতে প্রকল্পের গতি বাড়ানোর প্রতিশ্রুতি বাংলাদেশের বাংলাদেশ সিরিজের দল ঘোষণায় ওয়েস্ট ইন্ডিজের চমক আশ্বিনের ভোরে কুয়াশায় ঢাকা শেরপুর, শীতের আমেজ

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন দায়িত্বে ডোনাল্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

কিংবদন্তি এই ফাস্ট বোলার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ যোগ দিচ্ছেন আলবি মর্কেলের কোচিং স্টাফে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পর মূলত দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেই কাজ করে আসছেন অ্যালান ডোনাল্ড। সেখানেই এবার তিনি শুরু করতে যাচ্ছেন নতুন একটু অধ্যায়। আগামী এসএ টোয়েন্টিতে জোবার্গ সুপার কিংসের বোলিং কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে কিংবদন্তি এই ফাস্ট বোলারের নাম।

জোবার্গে ডোনাল্ড কাজ করবেন প্রধান কোচ আলবি মর্কেলের সঙ্গে। স্টিভেন ফ্লেমিং ইংল্যান্ড টেস্ট দলের কোচের দায়িত্ব নেওয়ার পর মর্কেলকে এই দায়িত্বে এনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

জোবার্গের আগের বোলিং কোচ এরিক সাইমন্সও যোগ দিয়েছেন ফ্লেমিংয়ের সঙ্গে ইংল্যান্ডের কোচিং স্টাফে। তার জায়গাতেই আনা হলো ডোনাল্ডকে।

দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সবচেয়ে গতিময় ও সেরা বোলারদের একজন ডোনাল্ড বোলিং কোচ হিসেবেও দারুণ অভিজ্ঞ। নিজ দেশের জাতীয় দলের পাশাপাশি কাজ করেছেন তিনি ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড ও বাংলাদেশে। বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে কাজ করেছেন ওয়ারউইকশায়ার, কেন্ট, পুনে ওয়ারিয়র্স, মাউন্টেনিয়ার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরসহ আরও কিছু দলে। ‘সাদা বিদ্যুৎ; নামে খ্যাত সাবেক ফাস্ট বোলার এখন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে লায়ন্সের বোলিং কোচ।

মর্কেল-ডোনাল্ডের জোবার্গ এবার এসএ টোয়েন্টির মিনি নিলামে ছিল বেশ সক্রিয়। সবচেয়ে দামি দুজন ক্রিকেটার দলে নিয়েছে তারাই। ২৯ লাখ র‌্যান্ডে তারা নিয়েছে তরুণ অলরাউন্ডার জেসন রোলসকে, ২৭ লাখ র‌্যান্ডে অভিজ্ঞ ব্যাটসম্যান ফাফ দু প্লেসিকে।

এসএ টোয়েন্টির পঞ্চম আসর শুরু আগামী ১৭ জানুয়ারি।

তৌফিক ভাইকে নিয়ে একটি নির্মোহ বিশ্লেষণের প্রয়াস

ফুটপাত: নেপথ্যের চক্র, কালো অর্থনীতি ও উচ্ছেদ নাটক

নির্মাণকাজে রডের বদলে বাঁশ: স্রেফ অনিয়ম, নাকি আরও গুরুতর কোনো প্রশ্ন?

তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026