1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি : ইউএনডিপি এলপিজি নিয়ে ধর্মঘট করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি জ্বালানিমন্ত্রীর ঋণনির্ভরতা কমিয়ে চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী ইউএস ট্রেজারি কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ অস্থিসন্ধির ব্যথাকে অবহেলা নয় ৪-৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সরবরাহ স্বাভাবিক রাখতে অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে ধর্মঘটের মাধ্যমে অত্যাবশ্যকীয় এই পণ্যের সরবরাহ ব্যাহত করা হলে ১৯৫৬ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ আহ্বান জানান।

ইকবাল হাসান মাহমুদ বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট চলছে। এমন পরিস্থিতিতে অত্যাবশ্যকীয় পণ্য এলপিজি নিয়ে ধর্মঘটের মতো কর্মসূচি না দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

মন্ত্রী বলেন, এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা জরুরি। এ ক্ষেত্রে অপারেটরদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের ধর্মঘটের মাধ্যমে সরবরাহ ব্যাহত করা হলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

বৈঠকে এলপিজির সরবরাহ স্থিতিশীল রাখা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বাণিজ্যিক বিরোধ সমাধানের বিষয়েও আলোচনা হয়।

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এলপিজি সরবরাহ স্থিতিশীল রাখার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে। বাণিজ্যিক বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026