1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি : ইউএনডিপি এলপিজি নিয়ে ধর্মঘট করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি জ্বালানিমন্ত্রীর ঋণনির্ভরতা কমিয়ে চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী ইউএস ট্রেজারি কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ অস্থিসন্ধির ব্যথাকে অবহেলা নয় ৪-৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

এলপিজি নিয়ে ধর্মঘট করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি জ্বালানিমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে ধর্মঘটের চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এর পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি দেন মন্ত্রী।

আজ বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি খাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "এমন পরিস্থিতিতে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘট করার চেষ্টা করলে আমরা ১৯৫৬ সালের আইন প্রয়োগ করব। দাম বাড়ানোর জন্য ইচ্ছেমতো ধর্মঘট ডাকা যাবে না। এটা মেনে নেওয়া হবে না।"

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ ও কমিশন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে দুই দিনের জন্য এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এলপিজি ট্রেডার্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন।

জ্বালানিমন্ত্রী বলেন, চলমান যুদ্ধের কারণে বিশ্ব জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়েছে। জ্বালানির দাম ব্যাপকভাবে ওঠানামা করছে এবং সরবরাহের উৎসগুলোও ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে।

তিনি বলেন, "বর্তমানে যুক্তরাষ্ট্রই একমাত্র নির্ভরযোগ্য উৎস হিসেবে রয়েছে। অন্য উৎসগুলো অনিশ্চিত। আমরা ভোক্তাদের জন্য দাম সহনীয় পর্যায়ে রাখার উপায় নিয়ে আলোচনা করছি।"

সরবরাহ বন্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, নির্বাচিত সরকার জনগণের ভোগান্তি হতে দেবে না।

এদিকে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা ব্যবসায়িক দাবি আদায়ে সরবরাহব্যবস্থা ব্যাহত করার চেষ্টা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বিতরণব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য আইন এখনো কার্যকর রয়েছে। ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ করতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, "লাভ-লোকসান, কমিশন বা অন্যান্য বাণিজ্যিক বিষয় নিয়ে বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। কিন্তু সরবরাহ বন্ধ করে কিংবা কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা মেনে নেওয়া হবে না।"

বাজার অস্থিতিশীল করা বা ভোক্তাদের অসহায়ত্বের সুযোগ নেওয়ার চেষ্টা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), বিস্ফোরক পরিদপ্তর এবং শীর্ষস্থানীয় এলপিজি কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026