এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলের বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে বাদ জোহর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদের মরদেহ আনা হয়। সে সময় কফিন দলীয় পতাকায় ঢেকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা।
শ্রদ্ধা জানানোর আগে দলীয় কার্যালয়ের সামনে প্রবীণ এই নেতার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব মরহুমের ছেলে তানভীর আহমেদ রবিনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীর অংশ নেন।
পরে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এর আগে সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপির সাবেক সংসদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক এমপির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।
এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন শ্রদ্ধা জানিয়েছেন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং প্রধান হুইপসহ অন্যান্যরাও শ্রদ্ধা জানান।
মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ। তার বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। সালাহউদ্দিন আহমেদ ঢাকা- ৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৯১ ও ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
দারিদ্র্যের ফাঁদে নতুন মানুষ, কোথায় রাষ্ট্রের নিরাপত্তাবলয়?
নিরাপদ পূজা কোনো অনুগ্রহ নয়, নাগরিক অধিকার
ফুটপাত: নেপথ্যের চক্র, কালো অর্থনীতি ও উচ্ছেদ নাটক
তৌফিক ভাইকে নিয়ে একটি নির্মোহ বিশ্লেষণের প্রয়াস