1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৩৯ বার দেখা হয়েছে

করোনার সময়ে দেশে দরিদ্র ও ক্ষতিগ্রস্ত জনসংখ্যার দক্ষতা ও জীবিকা নির্বাহের জন্য দুটি প্রকল্পে বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের বোর্ড। বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার এ ঋণ অনুমোদন দেয় বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের যুবক, মহিলা, সুবিধাবঞ্চতি গ্রুপ, প্রত্যাবাসিত অভিবাসী কর্মীদের র্কমসংস্থান ও জীবিকার সুযোগ উন্নত করতে এবং সিওভিডির মতো ভবিষ্যতে কোনো ধাক্কার বিরুদ্ধে তাদের সহায়তার লক্ষ্যে দেড় মিলিয়নের বেশি দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীকে সহায়তার জন্য বাংলাদশকে এ ঋণ দেওয়া হচ্ছে।

এতে বলা হয়, এই দুটি প্রকল্প গ্রামীণ দরিদ্র জনগণকে ক্ষমতায়ন ও সংহত করে ভবিষ্যতের চাকরির বাজারের জন্য তাদের প্রস্তুত করবে। এ ছাড়া বিশেষত নারী ও সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলার জন্য উদ্যোক্তা সুযোগগুলোকে সহায়তা করবে।
বিশ্বব্যাংক জানায়,অ্যাকসিলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এএসএসইটি) প্রকল্পের জন্য ৩০ কোটি ডলার এবং বাকি ৩০ কোটি ডলার রেসিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড লাইভলিভ ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের মাধ্যমে ২০টি জেলার ৩ হাজার ২০০ গ্রাম জুড়ে প্রায় ৭ লাখ ৫০ হাজার দরিদ্র ও দুর্বল গ্রামীণ মানুষের জীবন-জীবিকা উন্নয়নে সহায়তা করা হবে। উভয় প্রকল্পের মেয়াদকাল ৫ বছরসহ গ্রেস পিরিয়ড রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026