1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি, নেতৃত্বে ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল: তিন আসামির ২ দিনের রিমান্ড পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ দুর্নীতির মামলা: প্রশ্নফাঁসের সেই আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার ‘দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ’: রবিউল সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে নেটফ্লিক্স বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল: তিন আসামির ২ দিনের রিমান্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকার তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন আসামিকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ বৃহস্পতিবার এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মো. আরিফ রেজা।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- আকাশ আহম্মেদ সামির ওরফে আবদুল্লাহ (২৫), শাখাওয়াত হোসেন (৪৮) ও নুর নবী (৩০)।

গত ১০ অক্টোবর রাত ১টা ১০ মিনিটের দিকে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয় লাগোয়া সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ। মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মো. আব্দুর রহিম ১১ অক্টোবর আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন রাখেন বৃহস্পতিবার।

এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে আইনজীবী মনির হোসাইন সুমনসহ কয়েকজন আইনজীবী রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আর্জি জানান। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেলের অংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের বিরুদ্ধে মামলা করেন তেজগাঁও থানার এসআই মো. মাহিদুল ইসলাম।

কী মধু ভিসি পদে, সবাই কেন ইঁদুর দৌড়ে?

‘হোটেল রুয়ান্ডা’র বাইরের গল্প এবং নাভি পিল্লাইয়ের লড়াই

সাংবাদিকতায় বিনিয়োগ, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও বিকল্প আয়: মেন্টর যখন টিআইকে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026