1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘ত্রিদেশীয় সিরিজে আশা করছি ভালো ক্রিকেট খেলব’ গণতন্ত্রের ভিত শক্তিশালী করাই এখন মূল কাজ: পানিসম্পদ মন্ত্রী যারা দেশ অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্পদ মন্ত্রী খাগড়াছড়িতে বিশ্ব খাদ্য দিবস পালিত মিসরের বিরুদ্ধে ম্যাচে স্প্যানিশ সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা ডেঙ্গু: হাসপাতাল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী নতুন প্রযুক্তির ছোঁয়ায় ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ বাংলাদেশ-চীন উচ্চপর্যায়ের বৈঠক, কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে সম্মত দুই দেশ ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্লাবের দাপট, ৮৩ রানে হারল গুলশান

গণতন্ত্রের ভিত শক্তিশালী করাই এখন মূল কাজ: পানিসম্পদ মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুরে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ঐক্য ধরে রেখে দেশ গঠনে সবাইকে সহযোগিতা করতে হবে

নাজমুল হোসেন : দলমত-নির্বিশেষে সবাই মিলে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী করাই এখন মূল কাজ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, নিয়মিত কাজগুলোও ঠিকভাবে করা গেলে বাংলাদেশে উন্নয়ন সম্ভব হবে। আর তা করতে ব্যর্থ হলে পদে পদে বাধার মুখে পড়তে হবে।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। গত ১৭ বছরের বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। আন্দোলন করে সরকার গঠন করা হয়েছে। এত দিন নির্বাচনী প্রক্রিয়া ছিল না। এখন নতুনভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। এই যাত্রাকে অনেক দূর এগিয়ে নিতে হবে।

মন্ত্রী বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করে নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে হবে। এ জন্য যে যেখানেই থাকুন না কেন, নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক যুদ্ধ করেছি, এখন আমাদের জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে।’

লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ অন্যরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026