1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭ স্টার্টআপ তহবিল প্রয়োজনে বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন পাঠ‍্যবইয়ের মান তদারকিতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন টুপটুপ রিসোর্টে আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা মাস্কোর সতর্কবার্তা: বিশ্বজুড়ে ‘রুশ নাগরিকদের শিকার’ করছে যুক্তরাষ্ট্র ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় সাড়ে ১৮ হাজার আবেদন

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ভারতের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে অন্তত ৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের প্রবেশপথের কাছে এ ঘটনা ঘটে। প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি। কলকাতা পুলিশের বিবৃতিতে বলা হয়, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে বৃষ্টির মধ্যে পূজামণ্ডপে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে সারদা পার্কের চোরবাগান পূজামণ্ডপের বের হওয়ার গেটে পদদলনের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা দল ও চিকিৎসক দল মোতায়েন করা হয়। পরে দর্শনার্থীদের জন্য পূজামণ্ডপটি বন্ধ করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথ ছিল বেশ সরু। ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না। পদদলনের সময় অনেকে জ্ঞান হারান। আহতদের কয়েকজনকে মোটরসাইকেলে করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর হাসপাতালে আহতদের খোঁজ নিতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গে তার পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি পিছিয়ে দেওয়ার কথা জানান। অন্যদিকে, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026