1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার : চিফ হুইপ ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭ স্টার্টআপ তহবিল প্রয়োজনে বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন পাঠ‍্যবইয়ের মান তদারকিতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন টুপটুপ রিসোর্টে আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা

বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার : চিফ হুইপ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার রাষ্ট্র সবার। সরকার আপনাদের পাশে আছে। শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।

চিফ হুইপ বরগুনা জেলায় তিনটি সেতু ও একটি আবহাওয়া অফিস নির্মাণের আশ্বাস দেন। এ সময় তিনি জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন।

চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নূরুল ইসলাম বলেন, এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় নিষেধাজ্ঞার সময়ে কোনো ট্রলিং ট্রলার চলতে দেওয়া যাবে না।

চিফ হুইপ বলেন, দুর্গাপূজার মণ্ডপগুলোতে শতভাগ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলিউল্লাহ, জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত- ই-খুদা ও অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026