1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক পুনঃঅর্থায়ন স্কিম: বন্ধ কারখানা চালু করতে ১৮ দিনে বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণ ৪৫০ কোটি টাকা পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট আজ বিশ্ব দাড়ি কাটা দিবস পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯: কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের শোক ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি বিনিয়োগকারীরা তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯: কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের শোক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

ভারতের কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ উপহাইকমিশন, কলকাতা। গতকাল শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৯ জন দর্শনার্থী প্রাণ হারান এবং আরও অনেকে আহত হন।

আজ রোববার প্রকাশিত এক শোকবার্তায় বাংলাদেশ উপহাইকমিশন এ শোক প্রকাশ করে।

শোকবার্তায় বলা হয়, সর্বজনীন দুর্গোৎসবের আনন্দঘন মুহূর্তে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় উপহাইকমিশন গভীরভাবে মর্মাহত। নিহত ব্যক্তিদের আত্মার সদ্গতি ও চিরশান্তি কামনা করার পাশাপাশি তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

এ ছাড়া সৃষ্টিকর্তা যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দেন, সেই প্রার্থনা করা হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতাও কামনা করেছে উপহাইকমিশন।

শোকবার্তায় আরও বলা হয়, এ ঘটনায় শোকাচ্ছন্ন কলকাতার মানুষের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা ও একাত্মতা প্রকাশ করছে বাংলাদেশ উপহাইকমিশন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026