1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট আজ বিশ্ব দাড়ি কাটা দিবস পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯: কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের শোক ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি বিনিয়োগকারীরা তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: সড়কমন্ত্রী ময়লার ভাগাড় থেকে দৃষ্টিনন্দন বাগান: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী

তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য। রোববার দুপুর ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এই আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের নবনিযুক্ত দুই কমিশনার সাংবাদিক এস. এ. এম মাহফুজুর রহমান এবং সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

বৈঠকে নবনিযুক্ত কমিশনের সদস্যরা দেশের সাধারণ জনগণের অবাধ তথ্য অধিকার সুরক্ষা ও নিশ্চিত করার প্রাতিষ্ঠানিক রূপরেখা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

এর আগে শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য কমিশনের শীর্ষ পদগুলোতে নতুন নিয়োগ চূড়ান্ত করে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি দেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হিসেবে এই পদে আসীন হলেন। একই আদেশে পেশাদার দুই সাংবাদিক এস. এ. এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে কমিশনের তথ্য কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতি ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ অনুমোদন করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026