1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: সড়কমন্ত্রী ময়লার ভাগাড় থেকে দৃষ্টিনন্দন বাগান: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ‘আবার আসতে পারেন’, তাই গ্রিনরোড কোয়ার্টারের বাজার বন্ধ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১২০০ হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো রাজধানীতে বিশেষ চাবি দিয়ে লক ভেঙে মোটরসাইকেল চুরি, গ্রেফতার ৬ বাংলাদেশ সফরের আগে উইন্ডিজের স্কোয়াডে পরিবর্তন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অর্থে কি হারাচ্ছে ফাস্ট বোলিংয়ের আগুন? উদ্বিগ্ন ব্রেট লি হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: সড়কমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এর ঐতিহাসিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, উন্নয়ন মানে শুধু আধুনিক অবকাঠামো নির্মাণ নয়, একটি প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ভূমিকার নিদর্শন সংরক্ষণ করাও গুরুত্বপূর্ণ।

রোববার (১৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করেন এবং সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

জাতীয় প্রেস ক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির বিষয়ে তিনি বলেন, নীতিগতভাবে আমি এ দাবির সঙ্গে একমত। তবে বিষয়টি বাস্তবায়নে কারিগরি সম্ভাব্যতা, সফটওয়্যারের পরিবর্তন এবং ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করা প্রয়োজন। এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ম্যারাথনের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, ধৈর্য, লক্ষ্য স্থির রাখা ও ধারাবাহিক প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনেও প্রতিকূলতা মোকাবিলা করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে এ ধরণের নিষ্ঠা প্রয়োজন।

ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলাধুলা সুস্থ, সবল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ক্রীড়া, সংস্কৃতি ও মননশীলতার চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ দেশের বরেণ্য সাংবাদিক ব্যক্তিত্ব, প্রেস ক্লাবের সদস্য এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026