1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১২০০ হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো রাজধানীতে বিশেষ চাবি দিয়ে লক ভেঙে মোটরসাইকেল চুরি, গ্রেফতার ৬ বাংলাদেশ সফরের আগে উইন্ডিজের স্কোয়াডে পরিবর্তন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অর্থে কি হারাচ্ছে ফাস্ট বোলিংয়ের আগুন? উদ্বিগ্ন ব্রেট লি হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর অঙ্গীকার: তারেক রহমান আগামী ‘৫ বছরের মধ্যে’ মহাকাশ যুদ্ধে জড়াতে পারে বিশ্ব জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

ভুটানের রাজধানী থিম্পুর পথে যাত্রাবিরতি করতে ঢাকায় এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রোববার দুপুর ১২টায় মরক্কো থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান।

মরক্কো থেকে থিম্পুতে সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটের জন্য ঢাকাকে বেছে নিয়েছেন ইনফান্তিনো। তবে বাংলাদেশে তাঁর অবস্থান হবে অল্প সময়ের জন্য।

ফিফা সভাপতির এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিকে ঘিরে আগে থেকেই প্রস্তুতি রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের সহসভাপতিরা।

এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ব্যস্ততার মধ্যেও ইনফান্তিনোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন তাবিথ আউয়াল। এবার ঢাকায় এই সংক্ষিপ্ত সাক্ষাতের মধ্য দিয়ে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের প্রতিনিধিদের আবারও দেখা হলো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026