“সরকার আমাদের দাবির বিষয় বিবেচনায় নিয়ে কাজ করছে,” বলেন ইব্রাহিম খোকন।
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবির সঙ্গে রোববার সাক্ষাৎ করেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক নেতৃবৃন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবির সঙ্গে আলোচনার পর ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে ডাকা আমরণ অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে।
রোববার রাতে কর্মসূচি আহ্বানকারী বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা এ ঘোষণা দেন।
সেদিন রাজধানীতে নৌপরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রী শেখ রবিউল আলম রবির সঙ্গে আন্দোলনাকারী নেতারা সাক্ষাৎ করেন।
সেসময় তাদের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বহুজাতিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি এনসিটি ও সিসিটিসহ সকল ক্ষেত্রে বন্দরের কর্মচারী ও শ্রমিকদের চাকরির নিশ্চয়তা প্রদান, শূন্য পদে লোক নিয়োগ এবং বন্দর কর্মকারীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নৌমন্ত্রী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা হয়েছে।
“সরকার আমাদের দাবির বিষয় বিবেচনায় নিয়ে কাজ করছে। আশা করি, দ্রুত ইতিবাচক কিছু জানাতে পারব। এছাড়া শূন্য পদে নিয়োগসহ অন্য দাবির বিষয়েও কথা হয়েছে। এসব বিষয়ে কিছু প্রসেস আছে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”
আলোচনা হওয়ায় এবং মঙ্গলবার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের সূচি থাকায় সোমবারের পূর্ব ঘোষিত আমরণ অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান ইব্রাহিম খোকন।
তিনি বলেন, “সব মিলিয়েই আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী যেকোনো কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।”
ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া চুক্তিটি বাতিলের দাবিতে সোমবার আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছিল আন্দোলনরত বন্দর শ্রমিক নেতারা।
গত ১২ অক্টোবর বন্দরের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের সামনে হওয়া গণ অনশন কর্মসূচির শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সেদিন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বলেছিলেন, “সরকারকে আমরা ১৮ তারিখ পর্যন্ত আলোচনার সময় দিলাম। এর মধ্যে কোন উদ্যোগ নেওয়া না হলে ১৯ অক্টোবর এখানেই আমরণ অনশন কর্মসূচি পালিত হবে।”
এর আগে গত ৮ অক্টোবর ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তরফে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের তরফে কোম্পানির চেয়ারম্যান ঈসা কাজিম চুক্তিতে সই করেন।
সেদিন বিকালেই বন্দর ভবনের মূল প্রবেশপথের কাছে বিক্ষোভ মিছিল থেকে গণঅনশন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা।
গত কয়েক বছর ধরে এনসিটি বিদেশি অপারেটর নিয়োগের বিরোধিতা করে আন্দোলন করে আসছে বেশ কয়েকটি সংগঠন।
তৌফিক ভাই, আপনার দেওয়া সাহসেই লিখছি এই বিদায়গাথা
জি ডব্লিউ চৌধুরী: বাংলাদেশকে মেনে নিতে পারেননি যে বাঙালি রাষ্ট্রবিজ্ঞানী
অর্থনীতির নোবেল, আস্থার সংকট ও বাংলাদেশের বাস্তবতা
মওদূদী কেন জিন্নাহবিরোধী-২: জিন্নাহবিরোধী মওদূদী, মওদূদীমুখী পাকিস্তান