1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৩ অক্টোবর ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে বিদেশ থেকে এসে যোগ দেবেন : ইশরাক হোসেন সরকারি সফরে আগামীকাল রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী এনসিটি: মন্ত্রীর সঙ্গে আলোচনার পর আমরণ অনশন স্থগিত দাম কমছে জ্বালানি তেলের বিদেশ থেকে ভাইয়ের পাঠানো টাকা অনলাইন জুয়ায় হারিয়ে ছিনতাই নাটক সাজালো যুবক ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর কমল তেলের দাম দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশে অবকাঠামো, লজিস্টিকস ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

সরকারি সফরে আগামীকাল রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সরকারি সফরে মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। সফরে নগরীর মাদরাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।

সরকারি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৩টায় মাদরাসা ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তাঁর প্রত্যাশা, এ সফরের মাধ্যমে নগরীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে।

রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতি দেখতে মাদরাসা ময়দান পরিদর্শন করেন রাসিক প্রশাসক। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, রাজশাহীর সার্বিক উন্নয়নে বিএনপি বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে।

এসব পরিকল্পনার মধ্যে রয়েছে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ। পাশাপাশি কুমারপাড়া গুল গফুর পেট্রোল পাম্প থেকে বড় কুঠি ও বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্ত করার উদ্যোগ রয়েছে। নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়ন এবং প্রবীণদের জন্য পার্ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

মাহফুজুর রহমান রিটন জানান, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হেতেমখাঁ-বর্ণালি সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এ ছাড়া মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করতে স্থানীয় সংসদ সদস্য, বিএনপির নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026