1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

ইউনিয়ন নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পেছনে কাজ করতে হবে, এই পথে কেউ অন্তরায় হয়ে থাকলে সে দল থেকে ছিটকে পড়বে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী একটা ফর্মুলা দেবেন কীভাবে কাজ করতে হবে। দলের মধ্য থেকে যারা মুনাফেকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রত্যেকটা ইউনিয়নের একটা রিপোর্ট প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। ফলে দল চাচ্ছে উইনিং ক্যান্ডিডেট। আমার দল যদি না জেতে তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কি হবে বলেন। আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসতো, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছুই যেত-আসত না।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমন প্রার্থী দিতে হবে, যারা বিজয়ী হয়ে আসবেন। আপনার পছন্দের প্রার্থী দিলেন, কিন্তু তিনি যদি না জেতেন, তাহলে হবে না। দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। কিন্তু আমি যদি দেখি, আপনি দলের সঙ্গে বেইমানি করছেন, দলের ঊর্ধ্বে উঠে বিকল্প কিছু করছেন, তাহলে আপনাকে ধরার অধিকার আমারও আছে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026