1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান রাজধানীতে ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদযাপন বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে: যুক্তরাজ্য জেএম সেন হলের পূজামণ্ডপে ‘প্রথম প্রধানমন্ত্রী’ তারেক রহমান ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি: বাংলাদেশ ব্যাংক টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে চায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ অর্থপাচার ও সন্ত্রাসী কাজে অর্থায়ন রোধে বিমা প্রতিষ্ঠানের জন্য যে নির্দেশনা বিএফআইইউর ইউনিয়ন নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী পূজার ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা

জেএম সেন হলের পূজামণ্ডপে ‘প্রথম প্রধানমন্ত্রী’ তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রীর আগমনে পূজা মণ্ডপে উৎসবের মধ্যেও বাড়তি আনন্দের উপলক্ষ তৈরি হয়। সড়কের দুই পাশে দাঁড়িয়ে উলু ধ্বনি দিয়ে প্রধানমন্ত্রীকে মণ্ডপে স্বাগত জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

দুর্গাপূজার নবমীতে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রংপুর ও রাজশাহীর দুই মণ্ডপের পূজা দেখে প্রধানমন্ত্রী মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জেএম সেন হল পৌঁছান।

সেখানে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরী সেক্রেটারি বিপ্লব দে পার্থ এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল।

জে এম সেন হলে গত ৪০ বছর ধরে দুর্গা পূজার আয়োজন করে আসছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখা।

পরিষদের নেতারা জানান, এই প্রথম একজন প্রধানমন্ত্রী জে এম সেন হলে দুর্গা পূজা দেখতে এলেন।

শহরের রহমতগঞ্জ এলাকায় ঐতিহাসিক যাত্রী মোহন সেনগুপ্ত (জেএম সেন) হল চট্টগ্রামে শারদীয় দুর্গা পূজা উদযাপনের অন্যতম প্রধান কেন্দ্র। প্রতি বছর এখানে কেন্দ্রীয়ভাবে দুর্গা পূজার আয়োজন করা হয়।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পূজামণ্ডপটি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মিলনস্থলে পরিণত হয়।

১৯২০ সালে যতীন্দ্রমোহন সেনগুপ্ত তার বাবা যাত্রী মোহন সেনগুপ্তের স্মরণে জেএম সেন প্রতিষ্ঠা করেন। ব্রিটিশবিরোধী আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম ও প্রগতিশীল সাংস্কৃতি কর্মকাণ্ডের সঙ্গে এ স্থাপনার রয়েছে ঐতিহাসিক সম্পর্ক।

শারদীয় দুর্গোৎসবের মধ্যে তিন নগরী সফরের অংশ হিসেবে সকালে ঢাকা থেকে রংপুরে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

তারপর সামরিক বিমানে করে পৌঁছান রাজশাহীতে। নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় অংশ নিয়ে পরে তিনি ধর্মসভার পূজামণ্ডপ দেখতে যান।

রাজশাহীর কর্মসূচি শেষে সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে সরাসরি জে এম সেন হলে পৌঁছান।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি করে বিমানে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

আমেরিকা কি সত্যি ধর্মীয় ফ্যাসিবাদের পথে যাচ্ছে?

প্রবাসী বন্ড ও সমন্বিত উন্নয়ন: সিলেটের সম্ভাবনা ও ভবিষ্যৎ

অনাগত বেতনের আগাম দহন: ২০২৬ নোবেলজয়ীদের তত্ত্বে পে স্কেল ও প্রত্যাশার নোঙর

যুদ্ধ হরমুজে, আগুন ফ্রান্সে: ভূরাজনীতি ও অভ্যন্তরীণ সংকট

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026