1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

রাজধানীর পল্লবী হত্যাকাণ্ড; এবার মনির ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

রাজধানীর পল্লবীর ইস্টার্ণ হাউজিং এলাকায় সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. মনির ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

রবিবার সকালে গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল জানান, ডিবি মিরপুর বিভাগের একটি টিমের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ গুরুতর আহত হন মনির। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে শুক্রবার সকালে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর পল্লবীর ইস্টার্ণ হাউজিং এলাকায় সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার আসামি মানিক র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত রবিবার রাজধানীর পল্লবীর ১২ নম্বর ডি-ব্লকে ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে সাহিনুদ্দিন (৩৩) নামের ওই যুবককে সন্তানের সামনে কুপিয়ে হত্যা করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026