1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

অপরিচ্ছন্ন মাস্ক ব্যবহারেই ঘটে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ?

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩২৬ বার দেখা হয়েছে

ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক সংক্রমণের পেছনে অপরিচ্ছন্নতা একটি বড় কারণ বলে দাবি করেছেন এক ভারতীয় চিকিৎসক। তিনি বলছেন, না ধুয়ে টানা দুই/তিন সপ্তাহ একই মাস্ক পরলে এই সংক্রমণ হতে পারে। রবিবার (২৩ মে) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। তবে অপরিচ্ছন্নতার পাশাপাশি স্টেরয়েড ব্যবহারকেও কালো ছত্রাক সংক্রমণের জন্য দায়ী করেছেন আরেক ভারতীয় চিকিৎসক।

প্রতিবেদনে বলা হয়, স্নায়ুবিদ্যা বিভাগের অধ্যাপক, চিকিৎসক পি শরৎ চন্দ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অপরিচ্ছন্নতা ছত্রাক জাতীয় সংক্রমণের পিছনে বড় কারণ। তাঁর কথায়, ‘অনেকেই ২-৩ সপ্তাহের বেশি সময় না ধুয়ে একই মাস্ক ব্যবহার করে যান। তার থেকেও ছড়াতে পারে এই সংক্রমণ।’ এই সংক্রমণ এড়াতে নিয়মিত মাস্ক পরিবর্তন বা সেটিকে সাবান দিয়ে ভাল করে ধুয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি। যদিও তার এসব কথার পিছনে এখনও যথেষ্ট পরিমাণে প্রমাণ নেই।

তবে এক নামজাদা বেসরকারি হাসপাতালের চিকিৎসক সুরেশ সিংহ নারুকা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই ছত্রাকের সংক্রমণের পিছনে অস্বাস্থ্যকর পরিবেশের বড় ভূমিকা থাকতেই পারে। তার কথায়, ‘এক মাস্ক পরা তো বটেই, তার পাশাপাশি হাওয়া চলাচল করে না এমন ঘরে বসবাসও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের পিছনে বড় কারণ হতে পারে।’ তবে এর পাশাপাশি অনিয়ন্ত্রিত স্টেরয়েডের ব্যবহারকেও তিনি অনেকাংশে দায়ী করেছেন। তার মতে, ‘কোভিড সংক্রমণ নিয়ে সন্দেহ হলেই অনেকে নিজে নিজে স্টেরয়েড নিতে শুরু করেন। চিকিৎসকদের পরামর্শ নেন না। স্টেরয়েডের মাত্রাতিরিক্ত ব্যবহারও এই সংক্রমণের পিছনে কারণ হতে পারে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026