1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

গণমাধ্যমের কারণে সকল প্রতিষ্ঠানকে দায়িত্বশীল আচরণ করতে হয়: বিচারক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩০৮ বার দেখা হয়েছে

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক বাকী বিল্লাহ বলেছেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ। গণমাধ্যমের কারণে অন্যান্য প্রতিষ্ঠান দায়িত্বশীল আচরণ করে থাকে। কোর্ট ও গণমাধ্যম একে অপরের বাধা হিসেবে কাজ নয়, পরিপূরক হয়ে কাজ করে।

আজ রবিবার (২৩ মে) সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুরের পর রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন তিনি। একইসঙ্গে সাংবাদিক রোজিনাকে দায়িত্ব পালনে আরও সতর্ক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের মামলায় পাসপোর্ট জমাদানের শর্তে রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন বিচারক।

এর আগে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু শুনানিতে বলেন, এটা স্পর্শকাতর মামলা। যদি আসামি পাসপোর্ট দাখিল করেন তাহলে তার জামিন দেওয়া যেতে পারে। এতে আমাদের কোনো আপত্তি নাই। রোজিনার আইনজীবী বলেন, ঢাকা মহানগর পিপি যে বক্তব্য দিয়েছেন আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের পাসপোর্ট জমা রাখার ক্ষেত্রে কোন দ্বিমত নাই। উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করে বিচারক শর্তসাপেক্ষে রোজিনার জামিন মঞ্জুরের আদেশ দেন।

বৃহস্পতিবার (২০ মে) পৌনে ১টার দিকে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে তার জামিন শুনানি ‍হয়। ওইদিন জামিন না দিয়ে নথি পর্যালোচনা করে রবিবার আদেশ দেওয়ার কথা জানান আদালত। শুনানিতে অংশ নেন আইনজীবী এহসানুল হক সমাজি ও প্রশান্ত কুমার কর্মকার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026