1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সুশিক্ষিত ও মানবিক গুণাবলীসম্পন্ন সন্তান দরকার — প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ২৩৮ বার দেখা হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, গঠনমূলক চিন্তা-চেতনা-বিশ্বাস এবং সুস্থ মনের অনুভূতি ও সুস্থ মুল্যবোধের আলোকে এমন নাগরিক গড়তে হবে, যে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে। সকলের স¦তঃস্ফূর্ত ও সমনি¦ত প্রচেষ্টার মাধ্যমেই এ লক্ষ্য অর্জন সম্ভব।

তিনি আজ ঢাকায় গণপূর্ত মিলনায়তনে নারায়ণগঞ্জ অফিসার্স ফোরাম আয়োজিত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ অফিসার্স ফোরামের পক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার সন্তানদের এ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিবন্ধনকৃত প্রত্যেক শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, এক হাজার টাকার প্রাইজবন্ড ও একটি শুভেচ্ছা স্মারক বিতরণ করেন।

ফোরামের সভাপতি মোহাম্মদ আব্দুল বাছেত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিল্লাল হোসাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিরাজুল হক বক্তব্য রাখেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, প্রকৃত বিদ্যা অর্জন করে সুশিক্ষিত মানবসম্পদ হয়ে জাতিকে এগিয়ে নিতে হবে, গড়তে হবে সুস্থ সমাজ ও দেশ। এজন্য শিক্ষার্থীদের সঠিক পাঠ অনুশীলন করতে হবে।

তিনি আরো বলেন, সাধারণ মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার নেতৃত্ব দেওয়ার জন্য এ মাটির, এ দেশের একটি সুশিক্ষিত ও মানবিক গুণাবলী সম্পন্ন সন্তান দরকার। এ জন্য সুশিক্ষার বিকল্প নেই। তাদেরকে স¦াধীনতার সঠিক ইতিহাস জানতে হবে, লালন করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা। তিনি সরকারের পাশাপাশি সাংগঠনিক ও ব্যক্তি উদ্যোগে সমাজ গঠনের জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের উদ্দীপনামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নির্মল আনন্দ ও সৃজনশীল অনুপ্রেরণা যোগাবে এবং ছাত্রছাত্রীদের মেধা ও মননশীলতা বিকাশে অত্যন্ত সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026