1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

অবশেষে কুশল পেরেরাকে সাজঘরে পাঠালেন শরিফুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৯৮ বার দেখা হয়েছে

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জীবন পেয়ে সেঞ্চুরি হাঁকান শ্রীলঙ্কা অধিনায়ক কুশল পেরেরা। তবে দুর্দান্ত খেলা লঙ্কান এ অধিনায়ককে সাজঘরে পাঠালেন টাইগার তরুণ পেসার শরিফুল ইসলাম।

কুশল পেরেরা মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ১২২ বলে ১২০ রান করেন। এই রান করতে তিনি ১১টি চার ও একটি ছক্কা হাঁকান।

এর আগে ৩২তম ওভারে মুস্তাফিজের পঞ্চম বলটি ভালোভাবে খেলতে পারেননি পেরেরা। বল চলে যায় মিড অফে। একটু দৌড়িয়ে এসে ঝাপিয়ে বলটি তালুবন্দির চেষ্টা করেন রিয়াদ। কিন্তু ব্যর্থ হন। পরের বলে লেগ সাইডে একটি রান নিয়ে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছেন লঙ্কান অধিনায়ক। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ৬ষ্ঠ সেঞ্চুরি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান।

এর আগে বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ১০ ওভারে ৭৭ রান তোলেন দুই লঙ্কান ওপেনার কুশল পেরেরা ও দানুশকা গুনাথিলাকা। কিন্তু দলীয় ১২তম ওভারে জোড়া আঘাত হেনে টাইগার শিবিরে স্বস্তি ফেরান তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে দানুশকা গুনাথিলাকাকে বোল্ড করে ৮২ রানের জুটি ভেঙেছেন এই ডানহাতি পেসার। ৩৩ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৯ রান করেন লঙ্কান ওপেনার। ওই ওভারেই পাথুম নিশানকাকে পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ বানান তাসকিন। চার বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান।

দলীয় ১৫১ রানের মাথায় তৃতীয়বারের মতো লঙ্কান ব্যাটিংয়ে আঘাত হানলেন তাসকিন। তিনি এবার ফেরালেন কুশল মেন্ডিসকে। অফ স্টাম্পে করা লেন্থ বল মেন্ডিস তুলে দেন মিড অফে দাঁড়ানো তামিমের হাতে। আউট হওয়ার আগে মেন্ডিসের ব্যাট থেকে আসে ৩৬ বলে ২২ রান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026