1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

৭০ ভাগ মানুষকে টিকা দিতে না পারলে করোনা শেষ হবে না : ডাব্লিউএইচও

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৬৫ বার দেখা হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ইউরোপবিষয়ক পরিচালক সতর্ক করে বলেছেন, ৭০ ভাগ লোককে টিকার আওতায় না আনতে পারলে করোনা মহামারীর অবসান হবে না। ইউরোপে টিকা দেয়ার গতি খুব ধীর হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার তিনি এ সতর্কতা উচ্চারণ করেন।

ডাব্লিউএইচওর ইউরোপবিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ এক সাক্ষাৎকারে বলেন, ন্যূনতম ৭০ ভাগ লোককে আমরা টিকা দিতে না পারলে মহামারী শেষ হবে না। তিনি
ক্লুগ বলেন, আমরা জেনেছি বি.১৬১৭ বা ভারতীয় ধরন বি.১১৭ তথা ব্রিটিশ ধরনের তুলনায় অনেক বেশি সংক্রামক। আগের যেকোনো ধরনের চেয়ে ভারতীয় ধরন বা ভ্যারিয়েন্ট খুব বেশি দ্রুত ছড়িয়েছে।

তিনি টিকা দেয়ার গতিকে আরো দ্রুত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের সবচেয়ে ভালো বন্ধু টিকার গতি। সময় আমাদের বিরুদ্ধে কাজ করছে। অথচ টিকা দেয়ার গতি খুব ধীর। এ গতি ত্বরান্বিত করা দরকার।

এএফপির হিসেব মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মোট জনসংখ্যা মাত্র ২৬ ভাগ এ পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছে। এর মধ্যে মধ্য-এশিয়ার কিছু দেশও রয়েছে।

এ দিকে ইউরোপীয় ইউনিয়নে মোট ৩৬ দশমিক ৬ ভাগ লোক টিকার অন্তত একটি ডোজ পেয়েছে।

সূত্র : বাসসআরো জানান, নভেল করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে তার মূল উদ্বেগ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026