1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

কুড়িগ্রামে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩৪৪ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম ও ভূরুঙ্গামারী প্রতিনিধিকুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলো অপু মিয়ার মেয়ে শেফালী, সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া, জহুরুল ইসলামের মেয়ে জেসমিন। তারা সবাই সমবয়সী এবং সবার বয়স ৫ বছর। তারা তিনজন মামাতো ফুফাতো বোন।

স্বজনরা জানায়, বাড়ির সঙ্গে লাগোয়া ডোবায় তিনজন সবার অজান্তে গোসল করতে নেমে আর উঠতে পারেনি। সেখানে গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে অনেকক্ষণ তাদের দেখা না পেয়ে খুঁজতে থাকে পরিবারের লোকজন। এসময় পানিতে দুজনের মরদেহ ভাসতে দেখে সাদ্দাম হোসেন। সাদ্দামের চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026